Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জয়পুরহাটে ‘ভোটের গাড়ি’

BN DESK
08 January 2026, 10:58 PM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জয়পুরহাট জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘মিনি কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানসহ বিভিন্ন এলাকার চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। ‘দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, জুলাই শহিদ পরিবারদের আর্তনাদ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা পৌঁছে দেয় প্রামাণ্যচিত্র ও পরিবেশনা দেখতে স্থানীয় উৎসুক মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল।

এসময়  জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন মো. মাহবুবুল হক, এসএম তানভীর উল আলম, আয়েশা সিদ্দীকা তাওহীদা উপস্থিত ছিলেন। 

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জয়পুরহাটে ‘ভোটের গাড়ি’

B
BN DESK | 08 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার