Logo
ট্রেন্ডিং: বগুড়ার সোনাতলায় বিভিন্ন মামলায় নারীসহ ১৪ জন গ্রেফতার প্রধান বিচারপতির সঙ্গে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রধানের সাক্ষাৎ সোমবার পঞ্চগড়ের ড্রেজার বিরোধী অভিযানে মালামাল জব্দ মালিকের নামে মামলা শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ ও নির্বাচনি প্রচার-প্রচারণা নিষিদ্ধ

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি পরামর্শ

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি পরামর্শ

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না গিয়ে নিজ নিজ স্থানে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। তা ছাড়া বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সব বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে থাকার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

সব বাংলাদেশি নাগরিকদের অর্থাৎ নেপালে আসা যাত্রীদেরও বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী পরামর্শ না দেওয়া পর্যন্ত নেপালে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তা ছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তারা হলেন- মি. সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি পরামর্শ

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার