Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ন্যায়ভিত্তিক মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : আবিদুর রহমান সোহেল

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট
ন্যায়ভিত্তিক মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : আবিদুর রহমান সোহেল

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন।

দেশ অবশ্যই সন্ত্রাস চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত হয়ে দাঁড়াবে। দেশ আজ সন্ত্রাস, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। জনগণের ভোটে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে পারলে আমরা ইনশাআল্লাহ একটি ন্যায় ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব।

তিনি আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের জলেশ্বরীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও কালিমন্দির এলাকায় পথসভায় এসব কথা বলেন। ৭নং ওয়ার্ড জামায়াতের আমির ইলিয়াস মাখদুনের সভাপতিত্বে ও  সেক্রেটারি ড. শফিকুল ইসলামের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন-শহর যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়া শহর সভাপতি মাহফুজুল হক।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ন্যায়ভিত্তিক মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : আবিদুর রহমান সোহেল

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার