Logo
ট্রেন্ডিং: রাতভর শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের বগুড়ার শেরপুরে ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা ভারতের ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেলেন বৈভব সূর্যবংশী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পরিচালকদের কাছে কেন ক্ষমা চাইলেন পপি

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
পরিচালকদের কাছে কেন ক্ষমা চাইলেন পপি

বিনোদন প্রতিবেদক : শোবিজ থেকে প্রায় আড়ালেই চলে গেছেন নায়িকা সাদিকা পারভিন পপি। এখন কোনো সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানেও দেখা যায় না তাকে।

চলতি বছরের ফেবব্রুয়ারির শুরুতে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। সে সময় পরিবার নিয়ে কথা বললেও নিজের আটকে পরা সিনেমা নিয়ে কথা বলেননি এই নায়িকা। পপির কারণে মাঝপথে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ। অবশেষে নিজের অসমাপ্ত কাজগুলো নিয়ে কথা বললেন তিনি।

পপি বলেন, ‘আমার কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের আনেক সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।’

নির্মাতাদের কাছে ক্ষমা চেয়ে ‘কুলি’খ্যাত নায়িকা বলেন, ‘ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনও দিন বিপদে ফেলিনি, কারও ক্ষতি করিনি। ইচ্ছা আছে, যদি সুযোগ মেলে, অসমাপ্ত কাজগুলো শেষ করে দেবো। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’

এদিকে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পরিচালকদের কাছে কেন ক্ষমা চাইলেন পপি

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার