Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাঁচবিবিতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত   

BN DESK
09 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

‎‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ধাক্কায় দ্বিলীপ কুমার (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের ভাড়াহুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ একই উপজেলার বৃদ্ধিগ্রামের নগেন চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি অ্যাম্বুলেন্সে চাঁনপাড়া থেকে রোগী নিয়ে জয়পুরহাট সদরের দিকে যাবার পথে ভাড়াহুড়া নামক স্থানে একই দিকে যাওয়া ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

 

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাঁচবিবিতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত   

B
BN DESK | 06 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার