Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

BN DESK
29 August 2026, 04:24 AM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র্র(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন হতে ১শ’ গজ উত্তরে এই দুর্ঘটনা ঘটে। পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার মৃত নিলমুনি চন্দ্রের পুত্র। স্থানীয়রা জানায়, পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর ঘোরাফেরা করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হোন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার