Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার ঈশ্বরদীতে কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

BN DESK
16 January 2026, 05:34 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে ৮টি কুকুর ছানা হত্যার রেশ কাটতে না কাটতে পাবনা শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুকুর তিনটির চিৎকারে ঘুম ভেঙে যায় কুকুর মালিক হারুনর রশিদের। কুকুরগুলো পশু ডাক্তারের কাছে নিলে তিনি জানতে পারেন সেগুলোকে বিষ প্রয়োগ করা হয়েছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ জানিয়েছেন হারুনর রশিদের। তবে পুলিশের দাবি মামলার শর্তাবলী পূরণ না হওয়ায় মামলা নেওয়া হয়নি।

পাবনা সদর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা শহরের কাচারীপাড়ার কদমতলায় এলাকার হারুনর রশিদের পোষা তিনটি কুকুর ছিল। যার মধ্যে দুইটি পুরুষ ও একটি স্ত্রী কুকুর। 

হারুনর রশিদ জানান, তিনি ঘুম থেকে উঠে এসে দেখেন কুকুর তিনটি যন্ত্রণায় ছটফট করছে। স্থানীয় পশু ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে কুকুর তিনটিকে পরীক্ষা-নিরীক্ষা করে জানান বিষক্রিয়ায় কুকুর তিনটি ছটফট করছে।

পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে দুইটি এবং দুপুর দেড়টার দিকে অপর একটি কুকুর মারা যায়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পাবনা সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয় তবে মামলা নেওয়া হয়নি।

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার ঈশ্বরদীতে কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার