Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার ঈশ্বরদীতে চিরকুট লিখে নবজাতককে রেখে গেলেন মা

BN DESK
20 January 2026, 11:38 AM পড়তে ১ মিনিট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ১৯দিন বয়সী একটি নবজাতককে অচেনা এক নারীর কোলে রেখে পালিয়ে গেছেন তার মা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। এসময় শিশুর সাথে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল- ‘আপনি বাচ্চাটিকে হেফাজত রাখবেন, বাচ্চাটির জন্ম ১ জানুয়ারি।’

জানা যায়, মিষ্টি আক্তার নামে এক নারী তার স্বামী মো. সাগর হোসেনকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে আসেন। এসময় অপরিচিত এক নারী কোলে থাকা ১৯ দিন বয়সী শিশুটিকে তার কোলে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে চলে যান এবং আর ফিরে আসেননি।

পরে শিশুর শরীরে জড়ানো কাপড়ের ভেতর চিরকুট দেখতে পান তিনি। বিষয়টি সন্দেহজনক মনে করে শিশু কোলে নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসানের কক্ষে যান।

পরে ড. আলী এহসান প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। চিরকুটে একটি ফোন নম্বর পাওয়া গেছে, যার মাধ্যমে মা কে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসান জানান, প্রশাসনের সহযোগিতায় ফোন নম্বরে যোগাযোগের মাধ্যমে অনুসন্ধান চলছে।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার ঈশ্বরদীতে চিরকুট লিখে নবজাতককে রেখে গেলেন মা

B
BN DESK | 19 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার