Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রূপপুর প্রকল্পের দুই শ্রমিক নিহত

BN DESK
21 December 2025, 11:51 PM পড়তে ১ মিনিট

‎‎পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গত রাতের দুর্ঘটনার পর আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

‎নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) এবং একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তারা দু’জনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত আনুমানিক ১০টার দিকে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে শহরের আলহাজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দু’জনই গুরুতর আহত হন।

‎‎দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে রাব্বি হোসেন এবং আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে নিশান মুন্সি মারা যান।

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ ঈশ্বরদীতে পৌঁছানোর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করাসহ ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রূপপুর প্রকল্পের দুই শ্রমিক নিহত

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার