Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

BN DESK
23 November 2025, 11:37 PM পড়তে ১ মিনিট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রেলগেটে ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরশহরের রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পোস্ট অফিস মোড় এলাকার ঈমান আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস (আপ) ট্রেনটি ঈশ্বরদী ইন্টারলকিং রেলগেট অতিক্রম করছিল। এসময় জাহাঙ্গীর আলম রেললাইন দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি ট্রেনের নিচে পড়ে শরীর থেকে মাথা ও বাম পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে মো. সাহিত্য বলেন, ঘটনার কিছুক্ষণ আগে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এটি  আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত নন। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার