Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার চাটমোহরের কামার বিলে ভেলা বাইচ

BN DESK
04 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা কামার বিলে দুইদিনব্যাপী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত বাইচ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ১৪টি ভেলার দল অংশগ্রহণে দুইদিন ব্যাপী বাইচ শেষ হয়। মহেলা যুব সমাজের উদ্যোগে ভেলা বাইচে প্রথম পুরস্কার পায় পাবনার সাপডেঙ্গা ভেলা, ২য় চাটমোহরের ফৈলজানা হেংলি বুধপাড়া গ্রামের ভেলা ও ৩য় হয় পার্শ্বডাঙ্গার মহেলা মামা ভাগ্নে ভেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কেএম আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার পারভেজ মধু, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল কবির, জাতীয় নাগরিক কমিটি চাটমোহর উপজেলা আহ্বায়ক ফয়সাল কবির, মহেলা যুব সমাজের সাগর হোসেন, সোহেল রানা, নাঈম হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল হাই, সালাউদ্দিন প্রমুখ। ব্যতিক্রমধর্মী এই ভেলা বাইচ দেখতে বিভিন্ন গ্রামের হাজার হাজার দর্শক বিলপাড়ে উপস্থিত ছিলেন।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার চাটমোহরের কামার বিলে ভেলা বাইচ

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার