Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার চাটমোহরে আশঙ্কাজনকভাবে চুরির ঘটনা বেড়েছে

BN DESK
10 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে চুরির ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানপাটে চুরির ঘটনা ঘটছে। এবার পৌর সদর থেকে প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেল চুরি হয়েছে।

জানা যায়, গতকাল শনিবার বিকেলে চাটমোহর শাহী মসজিদ এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র কন্ডু (দোল) পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিজস্ব কালো এবং লাল রং মিশ্রিত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (পাবনা-ল-১৩-৪৫৩৮) রেখে বাড়িতে খাবার খেতে যান।

বাসা থেকে ফিরে এসে দেখে তার মোটরসাইকেলটি নেই। প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকায় চোরের আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও ইতিপূর্বে রাতের বেলায় এলাকায় একাধিক ওয়ার্কশপে চুরি সংঘটিত হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, আমরা চোর শনাক্তসহ আইনগত পদক্ষেপ গ্রহণে কাজ করছি।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার চাটমোহরে আশঙ্কাজনকভাবে চুরির ঘটনা বেড়েছে

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার