Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার চাটমোহরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোভ্যান চালক নিহত

BN DESK
04 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউপি’র কায়েমখোলা মোড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে। নিহত অটোভ্যান চালক হলেন চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামাণিকের ছেলে নওশের প্রামাণিক (৬৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত নওশের অটোভ্যান নিয়ে চাটমোহর থেকে আটঘরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে কায়েমখোলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্টো-২৪৩৮-৭৯) অটোভ্যানটিকে চাপা দেয়। এসময় নওশের ট্রাকের নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়েছে। ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার চাটমোহরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোভ্যান চালক নিহত

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার