Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার চাটমোহরে দুই সার ব্যবসায়ীর জরিমানা

BN DESK
17 November 2025, 11:25 PM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বেশি দামে সার বিক্রির অপরাধে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজারে ও নিমাইচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

জানা যায়, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর লক্ষি নারায়ন এন্টারপ্রাইজ মালিক শিবেন্দ্রনাথ দত্তকে বেশি দামে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে নিমাইচড়া বাজারে এলাকায় অবস্থিত আজম এন্ট্রারপ্রাইজের মালিক আজম আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, বেশি দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকার নির্ধারিত দাম ছাড়া কোন ব্যবসায়ীকে বেশি দামে সার বিক্রি করতে দেওয়া হবে না।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার চাটমোহরে দুই সার ব্যবসায়ীর জরিমানা

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার