Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

BN DESK
23 January 2026, 10:52 PM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথমদিনেই পাবনা-৩ আসনের চাটমোহরে স্বতন্ত্র প্রার্থী(বিএনপি’র বিদ্রোহী)কেএম আনোয়ারুল ইসলামের প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার(অমৃতকুন্ডা)এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়ির থাকার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী এবং চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর ভাই মোজাম্মেল হক।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচার প্রচারণার প্রথমদিনেই স্বতন্ত্র প্রার্থী ও দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা কেএম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকের প্রচারণার জন্য রহিম নামের এক ব্যক্তি রেলবাজার এলাকায় পৌঁছালে ২০/ ২৫ জনের একটি দল আব্দুর রহিমকে মারধর করে এবং প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর করে।

এব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম সরওয়ার হোসেন বলেন, একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগপত্র প্রাপ্তি স্বীকার করে সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

B
BN DESK | 23 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার