Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার চাটমোহরে স্বামীর পরকীয়া স্ত্রীর আত্মহত্যা

BN DESK
04 December 2025, 07:35 PM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে স্বামীর পরকীয়ার জের ধরে এক গৃহবধূ কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ হলেন উপজেলার ফৈলজানা গ্রামের নিত্য গমেজের স্ত্রী শেলী গমেজ (৪০)। শেলী ইসলাম ধর্ম ত্যাগ করে প্রেমের কারণে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিত্য গমেজকে বিয়ে করেন। কীটনাশক পান করার ৪দিন পর গত সোমবার মারা যান শেলি।

অভিযোগে জানা গেছে, নীলফামারীর মেয়ে শেলি প্রেমের সম্পর্ক ধরে নিত্য গমেজকে বিয়ে করে চাটমোহর উপজেলার ফৈলজানায় এসে সংসার শুরু করেন।  সম্প্রতি নিত্য গমেজ পরকীয়ায় জড়িয়ে পড়েন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে গত ২৮ নভেম্বর শেলি কীটনাশক পান করেন। তাকে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে ৩০ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। কিন্তু ১ ডিসেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন। এদিন রাত ১০টার দিকে মারা যান শেলি গমেজ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার চাটমোহরে স্বামীর পরকীয়া স্ত্রীর আত্মহত্যা

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার