Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার চাটমোহরে ৬ মাদকসেবীর কারাদণ্ড

BN DESK
09 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরের হান্ডিয়াল এলাকা থেকে ৬ জন মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা করে জরিমানা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- হান্ডিয়াল ইউনিয়নের কুর্নিপাড়া এলাকার পেশকার আলীর ছেলে ইদ্রিস আলী (২১), সোনাবাজু গ্রামের আব্দুরের ছেলে নাজিম উদ্দিন (২৫), পাটিয়াতা গ্রামের আরশেদ আলীর ছেলে হান্নান (২৬), ইউসুফ আলীর ছেলে আমিনুল (১৮), হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আমিনুল (২৮) ও সোনাবাজু গ্রামের ওমর ফকিরের ছেলে আলি আজম (২৬)।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, মাদক সেবনের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাটমোহর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার চাটমোহরে ৬ মাদকসেবীর কারাদণ্ড

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার