Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার ফরিদপুরে চায়না দুয়ারী জাল জব্দ করে পোড়ানো হল

BN DESK
07 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরের ডেমড়া ও সীমান্তবর্তী গ্রাম রুপসীর ৫টি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫৬ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: সানাউল মোর্শেদ এবং সাঁথিয়ার নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান পুলিশ ও সেনাবাহিনীর সাহায্যে যৌথ অভিযান চালিয়ে ডেমড়া গ্রামের শাহিন হোসেন, জুয়েল হোসেন ও আজিবর রহমান এবং রুপসী গ্রামের বাবর আলী ও বক্স প্রামাণিকের কারখানা থেকে এ বিপুল পরিমাণ জাল ও জাল তৈরির উপকরণ জব্দ করেন।

এসবের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে ফরিদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত মুন্সী ও সাঁথিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান জানান।

এলাকা: পাবনা ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার ফরিদপুরে চায়না দুয়ারী জাল জব্দ করে পোড়ানো হল

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার