Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার ভাঙ্গুড়ায় ৫টি স্বর্ণের দোকান-বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

BN DESK
04 December 2025, 06:14 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা অষ্টমনিষা বাজারের ৫টি স্বর্ণের দোকান ও বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে একটি সশস্ত্র ডাকাত দল উপজেলার দ্বিতীয় বাণিজ্যিক বন্দরবাজার অষ্টমনিষা বাজারে ৫টি স্বর্ণের দোকানের তালা ও বাড়ির গেট ভেঙে প্রবেশ দোকান-বাড়িতে প্রবেশ করে। এসময় ডাকাত দল স্বর্ণ দোকানের সিঁন্দুকে রাখা ৫০ লাখ টাকা, স্বর্ণের বার, বিভিন্ন ধরনের রেডিমেড গহনাসহ প্রায় কোটি টাকা ও মালামাল নিয়ে যায়।

এসময় ডাকাতের অস্ত্রের আঘাতে ব্যবসায়ী রতন কর্মকারের ছেলে রঞ্জন কর্মকার (৩৫) ও শিশুপুত্র সুজন (১১ মাস) আহত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো-উত্তম জুয়েলার্স, মধু জুয়েলার্স, মা জুয়েলার্স, আখি জুয়েলার্স ও তপন জুয়েলার্স।  ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার ভাঙ্গুড়ায় ৫টি স্বর্ণের দোকান-বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার