Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সাঁথিয়ায় জেলেকে মারপিট

BN DESK
29 August 2026, 03:36 AM পড়তে ১ মিনিট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মফিকুল ইসলাম(৪১) নামে এক মৎস্যজীবীকে মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় বাদি হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার ছাতকবরাট গ্রামের সুরমানের ছেলে মফিকুল ইসলাম কাবারি কোলা মৌজার টেংরাগাড়ী দূরকার বিলে খরা পেতে মাছ শিকার করে জীবীকা নির্বাহ করেন।

এ মাছ শিকারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক বরাট গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে শাহীন মোল্লার(৪৫) নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ৫/৬ জন মফিকুল ইসলামের উপর হামলা চালায়। পরে হামলায় জেলে মফিকুলকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত মফিকুলের বড় ভাই সফিকুল ইসলাম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সাঁথিয়ায় জেলেকে মারপিট

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার