Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সাঁথিয়ায় সোতিজালের বাঁধ অপসারণ রক্ষা পেল আমন ধান ও রবি শস্য

BN DESK
11 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার কাগেশ্বরী নিষ্কাশন খালে বসানো অবৈধ সোতিজালের বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় করমজা ইউনিয়নে বড়গ্রাম দত্তপাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান নিষ্কাশন খালের জায়গায় বাঁশের ঘের তৈরি করে সোতিজাল দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছিল।

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার গতকাল রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়। এতে উপজেলার কমপক্ষে ১৫টি বিলের প্রায় ১০ হাজার বিঘা আমনের খেত জলমগ্ন থেকে রক্ষা পেল। এছাড়াও সময় মত পেঁয়াজসহ অন্য রবিশস্যের আবাদ সম্ভব হবে কৃষকের।

জানা যায়, উপজেলার কাগেশ্বরী নদীতে জাল ও বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকারের খবর বিভিন্ন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অবৈধ সোতি জালের বাঁধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রায়হানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। দিনভর মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বাঁশ ও জালের বাঁধ কেটে ফেলা হয়। সংগ্রহকৃত বাঁশ ও জাল পরে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, কাগেশ্বরী নদীকে ১৯৯২ সালে প্রধান নিষ্কাশন খালে (ডি-২) রূপান্তরিত করা হয়। এই নদীর সাথে সংযোগ রয়েছে উপজেলার অন্তত ১৫টি বিলের। বর্ষা মৌসুমে এসব বিলসহ উপজেলার নিচু এলাকার পানি ওই খালের মাধ্যমে যমুনা নদী দিয়ে বের হয়ে যায়। এসব খালে আমন ধান কেটে পেঁয়াজসহ রবিশস্যের আবাদ করা হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, তারা সোতি জালের বাঁধ নিজেরা অপসারণ না করায় গতকাল রোববার তা প্রশাসনের পক্ষ থেকে অপসারণ করা হয়। বাঁধ অপসারণে বাঁধা সৃষ্টি করতে তারা নানা প্রচেষ্টা চালিয়েছে। এমনকি বাঁধের কাছে পৌঁছাতে ব্যবহৃত বাঁশের সাঁকো তারা ভেঙে ফেলে ঘটনাস্থলে পৌঁছাতে বাঁধা সৃষ্টি করে। জন দুর্ভোগ নিরোসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সাঁথিয়ায় সোতিজালের বাঁধ অপসারণ রক্ষা পেল আমন ধান ও রবি শস্য

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার