Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরের চরাঞ্চলে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা

BN DESK
12 November 2025, 05:17 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের চরাঞ্চলের জমিতে আগাম আবাদ করা মুড়িকাটা পেঁয়াজের এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে পেঁয়াজের বাজারও বেশ ভাল। এতে চাষিদের মুখে হাসি দেখা দিয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে। আগামী ১৫/২০দিনের মধ্যে পেঁয়াজ উঠানো শুরু হবে। স্থানীয় পেঁয়াজ চাষি মোতালেব হোসেন বলেন, উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ মৌসুমী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮শ’ থেকে ৪ হাজার টাকা দরে।

বর্তমান এ বাজার অব্যাহত থাকলে মুড়িকাটা পেঁয়াজ চাষিরা বেশ লাভবান হবে। তবে বাজারে ধস নামলে চাষিদের লোকসান হবে। চরবিশ্বনাথপুর গ্রামের পেঁয়াজ চাষি মো. জিয়া বিশ্বাস বলেন, এ বছর ১ বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ খরচ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন হতে পারে ৫০/৫৫ মণ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এ বছর মুড়িকাটা পেঁয়াজের ফলন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি পেঁয়াজ চাষিরা বাজারও ভাল পাবেন। তবে বর্তমান বাজার কিছুটা হলেও হ্রাস পেতে পারে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরের চরাঞ্চলে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার