Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরে অসময়ে লোডশেডিং 

BN DESK
11 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি : লোডশেডিং সাধারণত প্রচণ্ড তাপদাহ এবং অসহনীয় গরমের সময় দেখা দেয়। কারণ এ সময় অফিস-আদালত এবং বাসা বাড়িতে ব্যাপকভাবে বৈদ্যুতিক ফ্যান এবং এসি চলার কারণে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। কিন্তু চলতি শীতের মৌসুমে ফ্যান এবং এসি’র তেমন ব্যবহার না থাকলেও পাবনার সুজানগরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, গরমের মৌসুমে এ উপজেলায় যখন তখন লোডশেডিং দেখা দিতো। আর চলতি শীতের সময় নিয়মিত সকাল, বিকাল এবং সন্ধ্যায় লোডশেডিং দেখা দিচ্ছে। উপজেলার কুড়িপাড়া গ্রামের যুবরাজ লুঙ্গি ফ্যাক্টরির মালিক আসাদুজ্জামান রোকন বলেন, লোডশেডিংয়ের কারণে এলাকার তাঁত শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানসহ বিদ্যুৎ নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে তারা আর্থিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সেই সাথে সন্ধ্যা রাতে লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থী সুপ্ত জানায়, লেখা-পড়া করার উপযুক্ত সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। অথচ মাঝে মধ্যেই সন্ধ্যা রাতে বিদ্যুৎ থাকেনা। ফলে এ সময় তাদের লেখাপড়া ব্যাহত হয়।

এ ব্যাপারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন সুজানগর আঞ্চলিক অফিসের ডিজিএম উত্তম কুমার সাহা বলেন, চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কিছুটা কম। তাছাড়া বিদ্যুৎ লাইনেও যান্ত্রিক ত্রুটি আছে। ফলে লোডশেডিং হচ্ছে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরে অসময়ে লোডশেডিং 

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার