Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর গণসংযোগ

BN DESK
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন কাশেমী গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সুজানগর পৌর বাজারসহ আশপাশের এলাকায় তিনি ওই গণসংযোগ করেন।

গণসংযোগকালে মাওলানা আফজাল হোসেন কাশেমী পৌর বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সাথে কুশলাদি বিনিয়ম করার পাশাপাশি  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা (পূর্ব) শাখার সভাপতি মাওলানা সুলাইমান জাহাঙ্গীর, সুজানগর উপজেলা শাখার সভাপতি মো: ইউনুস আলী হেলাল, সাধারণ সম্পাদক মাওলানা বরকত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক ও সুজানগর পৌর শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম রাসেল।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর গণসংযোগ

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার