Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরে কীটনাশকের দোকানে সার বিক্রি করায় জরিমানা

BN DESK
09 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর পৌর বাজারের ৩টি কীটনাশকের দোকানে অবৈধভাবে তথা অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৩০ বস্তা ৫১ কেজি সার জব্দ করেছে। গতকাল শনিবার রাতে পৌর বাজারের কৃষি বীজ ভাণ্ডার, মহিত বীজ ভাণ্ডার ও মন্ডল বীজ ভাণ্ডারে ওই অভিযান পরিচালিত হয়।

সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: জাহিদ হোসেন জানান, সরকারি নিয়ম অনুযায়ী বিএডিসির লাইসেন্সপ্রাপ্ত ডিলার ব্যতীত অন্য কোন দোকানদার সার বিক্রি করতে পারবেন না। কিন্তু বেশ কিছুদিন ধরে পৌর বাজারের ওই ৩টি কীটনাশকের দোকানে অবৈধভাবে তথা অতিরিক্ত দামে ডিএপি, এমওপি এবং ইউরিয়া সার বিক্রি করছিল।

গতকাল শনিবার দিবাগত রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ওই ৩টি দোকানে অভিযান চালিয়ে প্রত্যেক দোকানদারকে ১০ হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা আদায় এবং ৩টি দোকান থেকে ৩০ বস্তা ৫১ কেজি ডিএপি, এমওপি ও ইউরিয়া সার জব্দ করেন। পরে জব্দকৃত সার ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরে কীটনাশকের দোকানে সার বিক্রি করায় জরিমানা

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার