Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরে চারটি গরু চুরি

BN DESK
28 November 2025, 09:51 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে আবারও ৪টি গরু চুরি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন শেখের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলায় গরু চোরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসের ব্যবধানে সুজানগরের শ্যামনগর, তাঁতীবন্দ, চরসুজানগর, চরমানিকদীর এবং নিয়োগীরবনগ্রামসহ বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২০টি গরু চুরি হয়েছে।

ভুক্তভোগী মোয়াজ্জেম শেখ জানান, ওইদিন রাতের কোন এক সময় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙে তার ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গরুর মূল্য আনুমানিক ৫ লাখ।  এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান বলেন, চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরে চারটি গরু চুরি

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার