Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

BN DESK
13 January 2026, 08:20 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে চোর সন্দেহে সাগর হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তাঁতীবন্দ গ্রামে ওই হত্যার ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার হাসামপুর গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে।

সুজানগর থানার এসআই আবুল বাশার এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ৩/৪জন লোক তাঁতীবন্দ গ্রামের নজরুল ইসলামের বাড়িরপাশে সন্দেজনকভাবে ঘোরাফেরা করছিল।

এসময় উক্ত নজরুল ‘গরু চোর গরু চোর’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সাগর হোসেন নামে ওই যুবককে আটক করে। তবে এসময় অন্য ৩ জন গরু চুরির কাজে ব্যবহৃত নছিমন গাড়িযোগে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উক্ত সাগরকে বেধড়ক মারপিট দিয়ে হত্যা করে লাশ তাঁতীবন্দ রেলওয়ে স্টেশনের পাশে ফেলে রাখে। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে প্রাথমিকভাবে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তবে প্রকৃত ঘটনা তদন্তে পুলিশ মাঠে নেমেছে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার