Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরে শীতের শুরুতেই অতিথি পাখি নিধন

BN DESK
17 November 2025, 10:42 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে অবাধে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এক শ্রেণির অসাধু পেশাজীবী পাখি শিকারিসহ কতিপয় সৌখিন শিকারিরা নির্বিঘ্নে ওই পাখি নিধন করছে। জানা যায়, প্রতিবছর শীতের মৌসুম শুরু হতেই সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীত প্রধান দেশ থেকে রাজহাঁস, চখা, পানকৌড়ি, শামখইল, পাতিহাঁস ও কাজলাদিঘিসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি একটু নিরাপদ আশ্রয় এবং ক্ষুদা নিবারণের জন্য ছুটে আসে উপজেলার গাজনার বিলসহ পদ্মা নদীর চরাঞ্চলে।

এ বছরও শীতের শুরুতেই ওই সকল পাখি গাজনার বিল ও পদ্মা নদীর চরাঞ্চলসহ আশপাশের বিলে আসছে।
গাজনার বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাসিন্দা হেদায়েত আলী জানান, বিলে অতিথি পাখি আসার পর থেকেই কতিপয় সৌখিন শিকারীসহ অসাধু পেশাজীবী পাখি শিকারিরা কারেন্ট জালের ফাঁদ পেতে অবাধে অতিথি পাখি শিকার করছে।

তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই সকল পাখি শিকার করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছে। সেই সাথে সৌখিন শিকারিরাও মাঝে মধ্যে তাদের বৈধ বন্দুক দিয়ে বিল ও পদ্মা নদীর চরাঞ্চল থেকে অতিথি পাখি শিকার করছে। সৌখিন শিকারি অতিথি পাখির পাশাপাশি গ্রাম-গঞ্জে ঘুরে অবাধে দেশি পাখিও শিকার করে থাকে।

সরকারিভাবে অতিথি পাখি শিকার এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় শিকারিরা ইচ্ছামতো ওই পাখি শিকার ও বিক্রি করছে। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান বলেন, দ্রুত বিলে অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরে শীতের শুরুতেই অতিথি পাখি নিধন

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার