Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরে ১ কেজি শিমের দামে ২ কেজি চাল

BN DESK
07 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে শিম বিক্রি হচ্ছে। আর বর্তমান এ বাজারে ১ কেজি শিমের দামে ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। জানা যায়, উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি মৌসুমী শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। অথচ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০টাকা দরে। এ হিসাবে ১কেজি শিমের দামে ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে।

সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী বিশু সাহা বলেন, বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। কিন্তু তারপরও হাট-বাজারে চালের চেয়ে শিমের দাম আরও চড়া। উপজেলার মানিকহাট গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বর্তমানে চালের বাজার চড়া হলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে।

কিন্তু প্রতি কেজি শিমের দাম ৯০ থেকে ১০০টাকা হওয়ায় নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছেনা। এমনকি শিমের বর্তমান বাজারে স্বচ্ছল পরিবারের লোকজনও তা কিনতে হিমশিম খাচ্ছেন বলে ভুক্তভোগী ক্রেতারা জানান।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরে ১ কেজি শিমের দামে ২ কেজি চাল

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার