Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরে ২০টি বিল পানি শূন্য বাজারে তীব্র মাছ সংকট

BN DESK
05 January 2026, 08:31 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি : শুষ্ক মৌসুম আসার আগেই পাবনার সুজানগরের বৃহত্তর গাজনার বিলসহ ২০টি ছোট বড় খাল-বিল বিল প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। এতে উপজেলার হাট-বাজারে তীব্র মাছ সংকট দেখা দিয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার বৃহত্তর গাজনার বিল প্রাকৃতিক মাছের বড় উৎস্য। এছাড়া ছোট বড় আরা ১৯টি খাল-বিল থেকেও প্রচুর প্রাকৃতিক মাছ পাওয়া যায়। কিন্তু চলতি মৌসুমে বৃহত্তর গাজনার বিলসহ অন্য ১৯টি খাল-বিলও প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। বৃহত্তর গাজনার বিলের ক্যানালে সামান্য কিছু পানি থাকলেও তাতে তেমন মাছ নেই। সেকারণে উপজেলার সর্বত্র মাছ সংকট দেখা দিয়েছে।

উপজেলার মানিকহাট গ্রামের ভুক্তভোগী মাছ ক্রেতা আব্দুল হাই খান বলেন, বর্তমানে হাট-বাজারে স্থানীয় পুকুরে চাষ করা পাঙাস, তেলাপিয়া, সিলভার কার্প ও বাটা মাছ ছাড়া বিল ও নদীর কোন মাছের দেখা মিলছে না। মাঝে মধ্যে সুজানগর পৌর বাজারসহ কোন কোন হাট-বাজারে কিছু ইলিশ মাছের দেখা মিললেও মাত্রাতিরিক্ত দামের কারণে নিম্ন আয়ের মানুষ তা কিনতে পারছেন না।

গতকাল রোববার সুজানগর পৌর বাজারে মাছ কিনতে আসা ভ্যান চালক হাতেম আলী বলেন, বর্তমান বাজারে চাষ করা মাছ কেনাও কঠিন হয়ে পড়েছে। আগে প্রতিকেজি পাঙাস মাছ বিক্রি হয়েছে ১৩০থেকে ১৪০টাকা কেজি দরে। কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ১৭০ টাকা থেকে ৮০ টাকা দরে।

ফলে মাছের এই চড়া বাজারে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে মাছ কেনা সম্ভব হচ্ছে না। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার সকল খাল-বিল প্রায় পানি শূন্য। তাছাড়া চলতি মৌসুমে পদ্মা নদীতেও তেমন মাছ নেই। ফলে উপজেলায় মাছ সংকট দেখা দিয়েছে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনার সুজানগরে ২০টি বিল পানি শূন্য বাজারে তীব্র মাছ সংকট

B
BN DESK | 05 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার