Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনায় অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ কিলার জাহিদ গ্রেফতার

BN DESK
17 January 2026, 09:41 PM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি : পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে(৪৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত জাহিদ পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক রোডে নাজমুন্নাহারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে ফ্ল্যাটের গেস্ট রুম থেকে জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেফতার করা হয়।

এ সময় একটি দুই নলা ওয়ান শ্যুটার গান, একটি এক নলা ওয়ান শ্যুটার গান, একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো তলোয়ার, একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি ২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ও একটি হ্যাকসো ব্লেড জব্দ করা হয়।

ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা মামলা, হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান মুন্তাজ আলীর হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনায় অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ কিলার জাহিদ গ্রেফতার

B
BN DESK | 17 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার