Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনায় গলায় বোতলের ক্যাপ আটকে শিশুর মৃত্যু

BN DESK
03 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে ওষুধের বোতলের ক্যাপ বা ঢাকনা গলায় আটকে রাণী খাতুন (৪) নামের এক শিশু মারা গেছে। রাণী খাতুন উপজেলার পাচুড়িয়াবাড়ি গ্রামের জনি হোসেনের মেয়ে।
রাণী খাতুনের বাবা জনি হোসেন জানান, আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাণীর মা রাণীকে ওষুধ খাইয়ে বোতল কাছে রেখে কাজ করতে থাকে।

এক সময় সে দেখে রাণী গড়াগড়ি করছে। কাছে গিয়ে দেখে ওষুধের বোতলের ক্যাপ নাই। পরে দেখে ক্যাপ রাণীর গলায় আটকে গেছে। বাড়ির লোক জন মিলে ক্যাপ বের করার চেষ্টা করার এক পর্যায়ে রাণী অজ্ঞান হয়ে যায়।

দ্রুত রাণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফরিদপুর থানার ওসি সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি হৃদয় বিদারক! লাশ দাফন করতে বলা হয়েছে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনায় গলায় বোতলের ক্যাপ আটকে শিশুর মৃত্যু

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার