Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

BN DESK
22 November 2025, 10:32 PM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি : পাবনায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জীবন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় সদর উপজেলার রাজাপুর কেলিকো কটন মিলের পাশে ঘটনাটি ঘটে। জীবন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গতকাল শুক্রবার রাতে জীবনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: পাবনা পাবনা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার