Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

BN DESK
24 November 2025, 10:53 PM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি : পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চব্বিশ মাইল দুর্গাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)। আহত দু’জন জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়ামকে (৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনার সময় পাবনা থেকে পাটবোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর একইদিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সেটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইয়া নিহত হয়।

এসময় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক-মোটরসাইকেল জব্দ করে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।

এলাকা: পাবনা পাবনা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার