Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের ম্যাটিয়াপুল রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর(৪৫) মৃত্যু হয়েছে।
গত শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঈশ্বরদী-ঢাকা রেলপথে ভাঙ্গুড়া পৌরসভার রেলের ২০নং ম্যাটিয়াপুল এলাকায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা মহিলা ঈশ্বরদী-ঢাকাগামী ৯৯৯নং মেইল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, নিহত ওই মহিলা বেশ কিছুদিন ধরে অন্যস্থান থেকে এসে ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিল। সিরাজগঞ্জ জি.আর.পি থানার উপ-পুলিশ পরিদর্শক তপন কুমার সরকার জানান, ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার