Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু

BN DESK
12 December 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি: পাবনায় বিষাক্ত মদপানে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দিকে এ ঘটনা ঘটে। তবে উভয় পরিবার থেকে তাদের মৃত্যুর বিষয় নিয়ে কোন তথ্য দিতে বা কথা বলতে রাজি হয়নি। ঘটনার পর থানায় অভিযোগও করেনি পরিবারের সদস্যরা।

মৃতরা হলেন- পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন হোসেন (৩২)। তারা দুইজনই স্থানীয় একটি ব্যান্ড সাউন্ড প্রতিষ্ঠানের সদস্য। একইসাথে বাদ্যযন্ত্র শিল্পি হিসেবে পরিচিত। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদ্যপান উল্লেখ করা হয়েছে। কোথা থেকে কীভাবে, কি মদপানে, তারা কীভাবে মারা গেল,এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ওসি আরাওজানান, একজনের মৃতদেহ সনাতনী হওয়ার কারণে সৎকার করেছেন পরিবারের সদস্যরা।

আর অপরজনের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনও মৃত্যুর বিষয়ে কোন পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, মৃত্যুর পূর্বে তাদের একজনকে রাত ১২টা এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মারা যান।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে তারা উভয়ে একটি অনুষ্ঠান শেষে মদপান করেন। তারপর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয় তাদের।

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার