Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনায় সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেফতার ৩

BN DESK
08 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের একটি বে-সরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে শহরের সেন্ট্রাল হাসপাতালে এই ঘটনাটি ঘটে।

গ্রেফারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন(৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন(২৪) ও পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস(৩৭)। লিখিত অভিযোগে জানা যায়, গতকাল শনিবার রাতে শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়।

অপারেশন শেষে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক কর্মী যৌন হয়রানি করে বলে স্বজনদের কাছে অভিযোগ করেন ওই রোগী। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রথমে ভুক্তভোগীর আত্মীয় কলেজ ছাত্র রেদোয়ান আহমেদ শুভর সাথে হাসপাতালের কর্মচারীদের বাকবিতন্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে ওই ছাত্রের সহপাঠীরা এসে হাসপাতালে অতর্কিত হামলা ও বিভিন্ন স্থানে ভাঙচুর করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালটির সকল কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদি হয়ে আজ রোববার (১৯ অক্টোবর) সকালে একটি মামলা দায়ের করেছেন। পরে হাসপাতালের তিন কর্মীকে মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: পাবনা পাবনা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনায় সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেফতার ৩

B
BN DESK | 19 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার