Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

BN DESK
19 December 2025, 08:46 PM পড়তে ১ মিনিট

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদীর স্কুলপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো: শাকিব হোসেন (২২) এবং ঈশ্বরদী পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)। নিহতরা দুুুুুুুইজনই মোটর সাইকেল আরোহী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখীএকটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন।


স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে রাস্তায়ই তাদের মৃত্যু হয়, পরে হাসপাতালে পৌছালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার