Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পালিয়ে যাওয়া আসামি রফিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

BN DESK
07 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোটার : বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে কারাগারে নেয়ার সময় পালিয়ে যাওয়া জোড়া খুনসহ ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম রফিককে পুনরায় গ্রেফতার করে গতকাল মঙ্গলবার আদলতে সোপর্দ করা হয়েছে।

এদিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে তাকে সোপর্দ করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়। পরে ওই আদালতের বিচারক মো. মেহেদী হাসান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টার দিকে অন্যান্য আসামিদের সাথে দুপচাঁচিয়া থানার জোড়া খুনের মামলার আসামি রফিকুল ইসলামকে কারাগারে প্রেরণের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে নীচতলায় প্রিজনভ্যানে তোলার আগ মুহূর্তে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হ্যান্ডকাপ খুলে সে পালিয়ে যায়।

পরে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহারের নেতৃতে ডিবি’র একটি টিম গত মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলার আদমদীঘি উপজেলার বাগচিপাড়া এলাকা থেকে রফিকুল ইসলামকে ফের গ্রেফতার করে। সে আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়ার নছির আকন্দের ছেলে। উল্লেখ্য, ওই আসামি পালানোর ঘটনায় কর্তব্য অবহেলার কারণে ছয় কোর্ট পুলিশকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পালিয়ে যাওয়া আসামি রফিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার