Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

পা ও হাঁটু মাটিতে লাগানো অবস্থায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

R
নিজস্ব প্রতিবেদক
05 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
পা ও হাঁটু মাটিতে লাগানো অবস্থায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

নেত্রকোনার মোহনগঞ্জে গাছে অস্বাভাবিকভাবে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের লাশ গাছে ঝুলে থাকলেও দুই পা হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো ছিল।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরান্তর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন। রুবেল মিয়ার ১০ বছরের একটি ছেলে ও ৫ বছরের এক মেয়ে রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে উপজেলার বরান্তর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন রুবেল। মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে একটি গাছে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পান তার শাশুড়ি হুসনা আক্তার। বিষয়টি তিনি বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানান। রুবেলের লাশ গলায় দড়ি লাগানো অবস্থায় গাছে ঝোলানো ছিল, আর দুই পা মাটিতে লাগানো ভাজ করা ছিল। এতে স্থানীয়রা এটিকে হত্যা বলে ধারণা করছেন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আমিনুল ইসলাম বলেন, পাবনায় রুবেলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তারা রওনা হয়েছেন। এদিকে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

ওসি আরও বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

পা ও হাঁটু মাটিতে লাগানো অবস্থায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার