Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পেঁয়াজের ইমপোর্ট পারমিশন উন্মুক্ত করার দাবিতে আমদানিকারকদের সংবাদ সম্মেলন

BN DESK
29 August 2026, 04:01 AM পড়তে ১ মিনিট
পেঁয়াজের ইমপোর্ট পারমিশন উন্মুক্ত করার দাবিতে আমদানিকারকদের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পেঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ভিত্তিক আমদানিকারকরা।

গতকাল মঙ্গলবার বিকেলে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। আমদানি বাড়লে বাংলাদেশের পাইকারি ও খুচরা বাজারে পণ্যটির দাম কমে আসবে বলেও দাবি করেন পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ীরা।

সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সভাপতি একরামুল হক। তিনি বলেন, গত আগস্টে কিছু আমদানিকারককে সীমিত পরিমাণে আমদানির অনুমতি দেয়া হয়। এতে বাজারে পেঁয়াজের দাম কমে আসতে শুরু করে।

কিন্তু মাত্র কয়েকদিন পরেই আবার বন্ধ হয়ে যায় আমদানির অনুমতি প্রদান। বাজারে আবার বেড়ে যায় পেঁয়াজের দাম। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে আইপি উন্মুক্ত করার দাবি জানান আমদানিকারকেরা।

সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, আমাদানিকারক আব্দুল আওয়াল প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

পেঁয়াজের ইমপোর্ট পারমিশন উন্মুক্ত করার দাবিতে আমদানিকারকদের সংবাদ সম্মেলন

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার