Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রতি বছর দেশে ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় : ডিআইজি মোহাম্মদ শাহজাহান

BN DESK
24 November 2025, 11:18 PM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি : রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, সারাদেশ প্রতিবছর ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। যেখানে বাংলাদেশের যেকোনো সহিংসতার চেয়েও বেশি বলে দাবি করে তিনি বলেন, নাটোরকে সবচেয়ে দুর্ঘটনা প্রবল এলাকা হিসেবে বিবেচিত করা হয়। এখানে দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত নাটোরে ৯৪টি সড়ক দুর্ঘটনায় ৮২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৩ জন।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এরআগে সকাল ১০টায় ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি- প্রতিপাদ্যে ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি।

পরে তার নেতৃত্বে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে সেখানে দিবসটির প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

প্রতি বছর দেশে ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় : ডিআইজি মোহাম্মদ শাহজাহান

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার