Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম বন্ধসহ ৬ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালন

BN DESK
04 January 2026, 11:11 PM পড়তে ১ মিনিট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম বন্ধ, ২০১ জনের বিরুদ্ধে নেসকো’র দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই হরতাল পালিত হয়। এসময় ফতেমোহাম্মদপুর লোকোসেড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নিভিয়ে ফেলে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়। হরতালের কারণে ঈশ্বরদী বাজারসহ শহরের প্রধান সড়ক স্টেশন রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সড়কে গুটিকয়েক রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক অধ্যাপক আ.ফ.ম. রাজিবুল আলম ইভান বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে যেসব মিটার স্থাপন করা হয়েছে তা অপসারণ ঈশ্বরদীবাসীর সর্বসম্মত দাবি। পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে নেসকো’র এক প্রকৌশলীর দায়ের করা ২০১ জন সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, হরতালের সমর্থনে ঈশ্বরদীর ব্যবসায়ীরা স্বত:স্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখেন এবং সাধারণ জনগণ সড়কে অবস্থান নিয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম বন্ধসহ ৬ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালন

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার