Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

ফরিদপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছে ছোট ভাই

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছে ছোট ভাই

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সালাউদ্দিন শেখ (৩০) নিহত হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আলাউদ্দিন শেখ (২৫) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার (১২  সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিন শেখের মৃত্যু হয়। এর আগে সকালে পারিবারিক কলহের জেরে সালাউদ্দিন শেখকে কোপানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই বটি দিয়ে বড় ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে বড় ভাই সালাউদ্দিনের পেট কেটে ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিনের মৃত্যু হয়। সর্বশেষ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে সালাউদ্দিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আশপাশের শতশত লোকজন ও বাড়িতে ভিড় জমায়।

তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই গুরুতর জখম হন। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত দশটার দিকে মারা যায়।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আলাউদ্দিন শেখ পালিয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফরিদপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছে ছোট ভাই

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার