Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

ফরিদপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মারামারি

R
নিজস্ব প্রতিবেদক
02 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মারামারি

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, থানায় জমিজমা নিয়ে একটি সালিশকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলফাডাঙ্গা থানার গেটের সামনে মারামারিতে জড়ায় দু’পক্ষ। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের নেতাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহজালাল আলম বলেন, কী নিয়ে কারা মারামারি করেছে জানা নেই। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগও করেননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফরিদপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মারামারি

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার