Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার আগেই স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। অতিরিক্ত দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে উত্তেজনা দেখা দেয়।

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে দর্শকদের একাংশ আইনশৃঙ্খলা বাহিনী ও গ্যালারির দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে ইউএনওসহ অন্তত ২০ জন আহত হন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত শক্তি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা উত্তেজনার পর বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার