Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

ফ্যাসিস্টদের আমরা আইনের আওতায় আনবো: রেজাউল করিম মল্লিক

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 08:00 AM পড়তে ১ মিনিট
ফ্যাসিস্টদের আমরা আইনের আওতায় আনবো: রেজাউল করিম মল্লিক

আন্দোলনকারীদের হামলায় ভাঙ্গা উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি অফিস ও দুটি থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। এরই মধ্যে আমি তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি।’সোমবার রাত ১২টায় দিকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেবো। যেহেতু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, সেক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, এ বিষয়ে আমাকে অবগত করেছেন, আমি তাদের নির্দেশ দিয়েছি আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেয়ার।’এর আগে উপজেলার ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার অফিসারদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ফ্যাসিস্টদের আমরা আইনের আওতায় আনবো: রেজাউল করিম মল্লিক

R
নিজস্ব প্রতিবেদক | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার