Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি আ' লীগ নেতা ছিনতাই

BN DESK
10 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ড-আপসহ পালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু।

৪ অক্টোবর শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাত আটটার দিকে শিবগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিবগঞ্জ পৌর এলাকায় চকভোলা খাঁ গ্রামে তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে রেজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে থানায় নেওয়ার পথে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনসহ নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামি রেজ্জাকুল ইসলাম রাজুকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়।

রাজু ছিলেন গত বছর জুলাই আন্দোলনের সময় দায়ের করা ১২ মামলার আসামি। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো,শাহিনুজ্জামান বলেন পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনসহ বিপুল সংখ্যক নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে আসামি রেজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নিয়ে গেছে। তাকে পুনরায় গ্রেফতার অভিযান চলছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি আ' লীগ নেতা ছিনতাই

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার