Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে একই দিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

BN DESK
13 November 2025, 01:47 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে একই দিন দুই নারীর অস্বাভাকি মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) উপজেলার ছোট ঝাকইর গ্রামে মোসলেমা খাতুন (২০) বিষপানে ও তিয়রপাড়া গ্রামে সাদিয়া আফরিন ওরফে বিলকিছ (৩৭) গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

আদমদীঘি থানা সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার ছোট ঝাকইর গ্রামের রুহুল আমিনের স্ত্রী মোসলেমা খাতুন পারিবারিক কলহের কারণে বিষয় পান করে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় সে।

অপরদিকে একই দিনে কয়াকঞ্চি গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী সাদিয়া আফরিন ওরফে বিলকিছ তার বাবা বশির মৃধার বাড়ি তিয়রপাড়া গ্রামে রাত আড়াইটায় ডাইনিং রুমের তীরের সাথে গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  এসব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি এসএম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন। 

 

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে একই দিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

B
BN DESK | 13 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার