Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ গুদাম সিলগালা

BN DESK
20 October 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪ বস্তা চালসহ ১২০ বস্তা চাল জব্দ এবং শাহিদা বেগম নামের এক ডিলারের গুদাম ঘর সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় আদমদীঘি সদর থেকে মুরইল বাজারে দুইটি ব্যাটারিচালিত অটোভ্যান যোগে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে ৩৪ বস্তা চাল স্থানীয়রা বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি হাসপাতালের সামনে ওই দুইটি অটোরিক্সা আটক করে। চালগুলো খাদ্যবান্ধব কর্মসুচির আদমদীঘি পশ্চিম বাজারের একটি গুদাম থেকে পাচার করে মুরইল বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জুলফিকার ও তৌফিকসহ স্থানীয়রা দাবি করেন।

ডিলার শাহিদা বেগমের স্বামী দুলাল হোসেন জানান, দুইটি অটোভ্যানে আটককৃত ৩৪ বস্তা চাল তার নয় । বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার প্রায় ৩ ঘন্টা পর বিকেল ৪ টায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি পশ্চিম বাজার তালুকদার কমপ্লেক্স-এ অবস্থিত খাদ্যবান্ধব কর্মসুচির ডিলার শাহিদা বেগমের ভাড়া গুদাম ঘর তল্লাশি করেন। এসময় সরকারি খাদ্যবান্ধব লেখা ৫১ বস্তা ও প্লাস্টিকের খোলা ৩৫ বস্তা চালসহ মোট ৮৬ বস্তা চালসহ গুদাম ঘর সিলগালা করেন। এছাড়া ও মহাসড়কে আটককৃত ৩৪ বস্তা চাল জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির মোবাইল ফোনে বলেন, এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে আদমদীঘি উপজেলা প্রশাসনকে অবহিত করার প্রায় ৩ ঘন্টা পর সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা গুদাম ঘরে যাওয়ায় স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেন। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ গুদাম সিলগালা

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার